যাত্রাবাড়ী থানাধীন মীর হাজীরবাগে পাঁচদিন যাবত্ ওয়াসার পানি নেই। পানির অভাবে ঠিকমতো গোসল, রান্নাসহ প্রয়াজনীয় কাজ করতে পারছে না এলাকাবাসী। পানির দাবিতে বাসিন্দারা হাঁড়ি, পাতিল নিয়ে রাস্তায় বিক্ষোভ করেছেন গত দুইদিন। এলাকাবাসী জানান, গত পাঁচদিন যাবত্ বাসায় পানি আসে না। গোসল, রান্না-বান্নার কাজ বন্ধ। বোতলজাত পানি কিনে প্রয়োজনীয় কাজ সারতে হচ্ছে। ওয়াসার পাইপলাইনে, নাকি অন্য কোথাও সমস্যা, তা কেউ বলতে পারছে না। এলাকারবাসী ওয়াসা কর্তৃপক্ষের করলেও অভিযোগ করেও পায়নি প্রতিকার।
