কুষ্টিয়ার ভেড়ামারায় আটক নব্য জেএমবির আমীর আইয়ুব আলী ওরফে আইয়্যুব বাচ্চু’র স্ত্রী তিথি, সেকেন্ড ইন কমান্ড আব্দুর রশিদ’র স্ত্রী সুমাইয়া, জেএমবি’র সমন্বয়ক ও আরমান হোসেনের স্ত্রী টলি খাতুনকে আজ সোমবার দুপুরে কুষ্টিয়া আলাদতে প্রেরণ করে বলে ভেড়ামারা থানার অফিসার্স ইনচার্জ নুর হোসেন খন্দকার নিশ্চিত করেছেন। অপর এক আসামি বাড়ির মালিক ভেড়ামারা থানা জামায়াতের রোকন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর অফিস সহকারী নাসিমা বেগমকে জিজ্ঞাসাবাদ শেষে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করেছে ভেড়ামারা থানা পুলিশ।
কুষ্টিয়ার ভেড়ামারায় আটক করে নব্য জেএমবির আমির আইয়ুব আলী ওরফে আইয়্যুব বাচ্চু’র স্ত্রী তিথি, সেকেন্ড ইন কমান্ড আব্দুর রশিদ’র স্ত্রী সুমাইয়া, জেএমবি’র সমন্বয়ক ও আরমান হোসেনের স্ত্রী টলি খাতুন এর বিরুদ্ধে ভেড়ামারা থানা একটি মামলা দায়ের করা হয়।
নব্য জেএমবির বর্তমান আমির আইয়ুব বাচ্চু ওরফে সজীবের স্ত্রী আরশাদী জাহান তিথিসহ তিন নারী জঙ্গির চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুর ২টার সময় কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এমএম মোর্শেদ এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, সোমবার ভেড়ামারা থানার ওসি (তদন্ত) আননুর যায়েদ তিন নারী জঙ্গিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। রবিবার ভেড়ামারা থানার উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান রোকন বাদী হয়ে ওই তিন নারী জঙ্গির বিরুদ্ধে মামলা দায়ের করেন।এদিকে বাড়ির মালিক জামায়াতের রোকন নাসিমা খাতুনকে রবিবার ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/এমআই
