ফরহাদ মজহার রহস্যজনকভাবে নিখোঁজ

আপডেট : ০৩ জুলাই ২০১৭, ২০:০৪
কবি ও কলামিস্ট ফরহাদ মজহার রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে অজ্ঞাত ব্যক্তিরা তাকে অপহরণ করে নিয়ে গেছে। তাকে উদ্ধারের জন্য উদ্ধারের কাজ করা হচ্ছে জানিয়ে পুলিশের তেজগাঁ বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, ‘আমরা কাজ করছি, দেখা যাক কি হয়।’
 
পারিবারিক সূত্র জানায়, আজ সোমবার ভোর ৫টার দিকে আদাবর থানাধিন ৬/৮, স্যার সৈয়দ রোডের বাসা থেকে প্রাতঃ ভ্রমণে বের হন ফরহাদ মজহার। ভোর সাড়ে ৫টার দিকে ফরহাদ মজহারের মোবাইল থেকে তার স্ত্রী ফরিদা আক্তারের মোবাইল ফোনে একটি কল আসে। বলা হয়, ‘আমাকে ওরা নিয়ে যাচ্ছে। আমাকে ওরা মেরে ফেলবে।’
 
এই ঘটনার পর সোমবার দুপুরে আদাবর থানা থেকে পুলিশের একটি টিম ফরহাদ মজহারের বাসায় পাঠানো হয়। আদাবর থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, আমাদেরকে সকালে ঘটনাটি জানানো হয়নি। আমরা পুলিশের পক্ষ থেকে একটি টিম পাঠিয়েছি, পরিবারের পক্ষ থেকে একটি জিডি করার জন্য।
 
 
ইত্তেফাক/এমআই