সিরাজগঞ্জের চৌহালী উপজেলার দুর্গম চরাঞ্চল চর ছলিমাবাদ এলাকা থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাসান আলী (৫১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে চর ছলিমাবাদ খেয়া ঘাট থেকে তাকে আটক করা হয়। আটক হাসান টাঙ্গাইল জেলার নাগরপুর থানার পাইকোষা গ্রামের সওদাগর মোল্লার ছেলে।
চৌহালী ওসি আকরাম হোসেন জানান, টাঙ্গাইল থেকে চৌহালীর বাঘুটিয়া ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী তোফাজ্জল হোসেন তোফার নিকট ইয়াবার একটি বড় চালান আসছে। এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ চর ছলিমাবাদের ভুতের মোড় খেয়াঘাট এলাকায় অবস্থান নিয়ে তাকে আটক করে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। সোমবার দুপুরে তাকে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
ইত্তেফাক/এএম।
