জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী এমপি (লিটন চৌধুরী) পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম। বুধবার পার্লামেন্ট মেম্বারস ক্লাবে অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নির্বাচিত কার্যনির্বাহী কমিটি আগামী পাঁচ বছর দায়িত্ব পালন করবে। নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি।
