বাবরি মসজিদ মামলায় অভিযুক্ত আদভানিকেই ভারতরত্ন দিচ্ছে মোদী সরকার

আপডেট : ০৪ জুলাই ২০১৭, ১২:২৩
ভারতের বিখ্যাত বাবরি মসজিদ ধ্বংস মামলায় অন্যতম অভিযুক্ত লালকৃষ্ণ আদভানি। মসজিদটি গুঁড়িয়ে দিতে উগ্র হিন্দুত্ববাদীদের উস্কানি দেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ নিয়ে আদভানিসহ আরো কয়েক উপরের সারির বিজেপি নেতার রাজনৈতিক জীবন চরম সমালোচনায় মুখরিত হয়ে আছে। 
IMG0
তবে এবারে কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমে অন্যরকম খবর পাওয়া যাচ্ছে। জানা গেছে, নিজের ‘গুরু’ লালকৃষ্ণ আডভানিকে প্রাসঙ্গিক করে তুলতে চাইছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির শীর্ষ পর্যায়ের নেতাদের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম বলছে, আদভানিকে আগামী বছর ‘ভারতরত্ন’ সম্মানে ভূষিত করার পরিকল্পনা নিয়েছে মোদী সরকার।
IMG1
দু’বছর আগে আগে অটলবিহারী বাজপেয়ীকে ‘ভারতরত্ন’ এবং আদভানিকে ‘পদ্মবিভূষণ’ পুরস্কারে ভূষিত করে মোদী প্রশাসন। জানা গেছে, বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন গুজরাটে দাঙ্গার পরে কয়েকজন নেতার দাবিতে তৎকালীন মুখ্যমন্ত্রী মোদীকে তার পদ থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু আডভানি তাকে সে কাজ থেকে বিরত রাখেন। তবে বিজেপি ও সঙ্ঘ পরিবার নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করলে এর প্রথম বিরোধিতা করলেও, প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পর মোদীকে নিয়ে কোনো আপত্তি করেননি আদভানি। 
 
ইত্তেফাক/সেতু