উপ-মহাদেশের প্রখ্যাত অলীয়ে কামেল মাইজভান্ডারি তরিকার হযরত গাউছুল আজম শাহছুফী মাওলানা আল ছৈয়দ গোলামুর রহমান আল-হাচানী আল-মাইজভান্ডারি প্রকাশ বাবা ভান্ডারির (ক) ৮৩তম বার্ষিক ওরস শরিফ আজ শুক্রবার। এ উপলক্ষে গাউছিয়া রহমান মঞ্জিলের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে- বাদ ফজর বাবা ভান্ডারির (ক) রওজা শরিফে গোসল, খতমে কোরআন, খতমে গাউছিয়া, মিলাদ মাহফিল, জিকির, আজগার, আলোচনা সভা ও সবশেষে বিশ্বমানবের সুখ শান্তি কামনা করে আখেরি মোনাজাত। আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাবা ভান্ডারির পৌত্র শাজ্জাদানশীন শাহছুফি আলহাজ মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল হাচানী আল-মাইজভান্ডারি (ম.জি.আ.)।
