ফরহাদ মজহার হাসপাতালে

আপডেট : ০৫ জুলাই ২০১৭, ১০:০৬
যশোর থেকে ‘উদ্ধার’ হওয়া ফরহাদ মজহার ঢাকার আদালতে জবানবন্দি দেওয়ার পর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে সেখানে নেওয়া হয়। ডিএমপির উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার এই তথ্য জানান।
 
মঙ্গলবার বিকালে ঢাকার মহানগর হাকিম আহসান হাবীব তার খাস কামরায় ১৬৪ ধারায় ফরহাদ মজহারের বিচারিক জবানবন্দি রেকর্ড করেন। পরে ১০ হাজার টাকার মুচলেকায় তাকে নিজ জিম্মায় বাড়ি ফেরার অনুমতি দেওয়া হয়। ওই সময় আদালত প্রাঙ্গণে ছিলেন স্ত্রী ফরিদা আখতার ও মেয়ে সম্তলী হক।
 
উল্লেখ্য, উল্লেখ্য, কবি, সমাজচিন্তক, প্রাবন্ধিক, কলামিস্ট ফরহাদ মজহার সোমবার ভোরে রাজধানীর শ্যামলী থেকে অপহৃত হন বলে তার পরিবার দাবি করে। পরে পুলিশ তাকে যশোর থেকে ঢাকায় নিয়ে আসে।
 
ইত্তেফাক/এমআই