গত কয়েকদিনের অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সারিয়াকান্দির কাছে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ফলে উপজেলার চরাঞ্চলসহ বেশ কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। নিম্নাঞ্চলের পাট ও রোপা আমন ধানের ক্ষতি হয়েছে।
জানা গেছে, উপজেলার কামালপুর ইউনিয়নের রৌহাদহ, চন্দনবাইশা ইউনিয়নের শেখপাড়া, চরঘুঘুমারি, কুতুবপুর ইউনিয়নের নিচ কর্ণিবাড়ি, ধলিরকান্দি ও বয়রাকান্দি গ্রামে নতুন করে বন্যার পানি ঢুকে পড়েছে। এতে করে প্রায় এক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন জানান, যমুনার পানি বুধবার বিপদসীমার ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/ইউবি
