চট্টগ্রামে পৃথক অভিযানে বঙ্গোপসাগরের পূর্ব অংশের ত্রাস হিসেবে পরিচিত জলদস্যু কালাম বাহিনীর প্রধান আবুল কালাম ওরফে কালাম চৌধুরী প্রকাশ কালাম ডাকাতকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার করেছে র্যাব।
বুধবার নগরীর পাঁচলাইশ থানার গ্রিনভিউ আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি আগ্নেয়াস্ত্র, ৫ রাউন্ড গুলি, ২ হাজার পিস ইয়াবা, ২৬টি মোবাইল ফোন ও নগদ ১৬ লাখ ৩৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারের পর র্যাবকে তার অস্ত্র ভাণ্ডারের বিষয়ে তথ্য দেয় কালাম। তার দেয়া তথ্য অনুযায়ী পরবর্তীতে নগরীর হালিশহর থানার পোর্ট লিংক এলাকায় অভিযান চালিয়ে আরো ৬টি আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ রকেট ফ্লেয়ার ও বাঁশিসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করে র্যাব।
ইত্তেফাক/ইউবি
