সিরিয়ায় ‘নো ফ্লাই জোন’ গঠনে রাশিয়ার সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন একথা বলেন।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই প্রথমবারের মতো সরাসরি বৈঠকের মাত্র দু’দিন আগে দেয়া এক বিস্তারিত বিবৃতিতে টিলারসন বলেন, সংঘাতপূর্ণ দেশ সিরিয়ার স্থিতিশীলতায় সহায়তা করতে রাশিয়ার ‘বিশেষ দায়িত্ব’ রয়েছে। সিরিয়ায় নিরাপদ অঞ্চল ঘোষণার বিষয়ে তাদের অতীতের সহযোগিতার কথা উল্লেখ করে টিলারসন আরো বলেন, বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকা সত্ত্বেও সিরিয়ায় এক সঙ্গে কাজ করা উভয় দেশের জন্য অত্যন্ত জরুরী।
তিনি বলেন, অস্ত্রবিরতি পর্যবেক্ষকদের কাজে সহায়তায় এবং সমন্বিত মানবিক সহযোগিতা সরবরাহ বিষয়ে নো ফ্লাই জোনসহ সিরিয়ায় যৌথভাবে স্থিতিশীলতা নিশ্চিত করতে রাশিয়ার সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র কোনো সমস্যা নেই। জার্মানির হামবুর্গে জি২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে শুক্রবার এই প্রথমবারের মতো মার্কিন নেতার পুতিনের সঙ্গে সাক্ষাত হতে যাওয়ার প্রাক্কালে টিলারসন তার এই বিবৃতি দিলেন। এএফপি।
ইত্তেফাক/সেতু
