পঞ্চগড়ে মৌমাছির কামড়ে শিশুসহ ৬ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবড়ীর ইউনিয়নের আটোয়ারী-পঞ্চগড় সড়কের রজলী-খালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা সবাই পঞ্চগড় থেকে একটি ইজিবাইকে করে আটোয়ারী যাচ্ছিলেন।
আহতরা হলেন- আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ছোটদাপ এলাকার হামিদুল ইসলামে ছেলে লাইজু (২৫), একই উপজেলার নোমান আলীর ছেলে রকি (২০), দরদরিয়া পাড়ার সফিজউদ্দীনের ছেলে সৌরভ (২৮), সদর উপজেলার ধাক্কামারার মেহেরুন (২৫), তার ছেলে আলিফ (২), মাগুরা ইউনিয়নের ঝলই শালশিরী ইউনিয়নের তসিরউদ্দীনের ছেলে দবিরুল (৩০)। সড়কের পাশের গাছে থাকা মৌচাকে একটি পাখি আক্রমণ করলে মৌমাছিরা উড়ে এসে ইজিবাইকের যাত্রীদের কামড়াতে শুরু করে। যাত্রীদের চিত্কারে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
