কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মা নদীর ইসলামপুর বাঁধের নিকটে সুজা উদ্দিন (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়না তদন্তের জন্য লাশ কুষ্টিয়া মর্গে পাঠিয়েছে পুলিশ। তিনি রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের শুকচাঁদের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার ফিলিপনগর ইসলামপুর বাঁধের নিকট সুজা উদ্দিনের লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে।
দৌলতপুর থানার ওসি শাহ দারা খাঁন জানান, নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তিনি পানিতে ডুবে মারা গেছেন।
ইত্তেফাক/জামান
