গত ৩ এপ্রিল ইত্তেফাকে প্রকাশিত ‘এবারও জলাবদ্ধতায় ভুগবে রাজধানীবাসী’ শীর্ষক সংবাদের কিছু অংশের প্রতিবাদ জানিয়েছে ঢাকা ওয়াসা। প্রতিবাদলিপিতে বলা হয়েছে, প্রকাশিত প্রতিবেদনটির কোনো কোনো অংশ তথ্যনির্ভর নয়। রাজধানীতে কোনো জলাবদ্ধতা নেই। একসঙ্গে অধিক বৃষ্টি হলে কিছু সময়ের জন্য জলজট তৈরি হয়। এরপর বের হতে যতটুকু সময় লাগে তারপর পরিষ্কার হয়ে যায়। এখানে ওয়াসার সঙ্গে দুই সিটি কর্পোরেশনও পানি নিষ্কাশনের সঙ্গে যুক্ত। এখানে দোষারোপের কোনো বিষয় নেই। সমন্বিত উদ্যোগেই ব্যবস্থা নেওয়া হয়। বর্ষা শুরুর আগে ওয়াসা খালগুলো পরিষ্কার করছে। বর্ষাকালে স্থায়ী পাম্পগুলোর পাশাপাশি অস্থায়ী পাম্প বসিয়ে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়।
প্রতিবেদকের বক্তব্য : প্রকাশিত সংবাদে সংশ্লিষ্ট সবপক্ষের বক্তব্য রয়েছে। এখানে কাউকে দোষারোপ করা হয়নি। শুধু সার্বিক পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়েছে।
