বগুড়ায় ট্রাকের চাপায় শিশু নিহত

আপডেট : ০৮ জুলাই ২০১৭, ১৪:২০
 
বগুড়ার শেরপুরে মালবাহী ট্রাকের চাপায় অন্তরা খাতুন (১১) নামে এক শিশু নিহত হয়েছেন। শনিবার বেলা ১১ টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে শেরপুর উপজেলার মহিপুর জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অন্তরা  উপজেলার বাগড়া গ্রামের বেলাল হোসেনের মেয়ে।
 
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সোহেল রানা নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, শিশু অন্তরা তার মামার বাড়িতে বেড়াতে এসে স্থানীয় একটি দোকান থেকে সদাই কিনে ফেরার পথে মহাসড়ক পারাপারকালে বগুড়াগামী অজ্ঞাত একটি ট্রাক তাকে চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।
 
ইত্তেফাক/কেকে