জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফল আজ

আপডেট : ০৯ জুলাই ২০১৭, ০৯:৫৩
 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৬ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফল আজ রবিবার প্রকাশিত হবে। 
 
শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এ তথ্য জানিয়েছে। এ পরীক্ষায় ৩০টি বিষয়ে সারাদেশে ৬২১টি কলেজের মোট ২ লাখ ৬৪ হাজার ৯৬৪ জন শিক্ষার্থী ২১৯টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেন।
 
প্রকাশিত ফল SMS এর মাধ্যমে বিকেল ৪টা থেকে যেকোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে NU<space>H2<space> Roll লিখে ১৬২২২ নম্বরে Send   করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটwww.nu.edu.bd এবং  www.nubd.info  থেকে ফল জানা যাবে।
 
ইত্তেফাক/এমআর