ধারণা করা হচ্ছে, ফরহাদ মজহারের ঘটনা অপহরণ নয়: আইজিপি

আপডেট : ০৮ জুলাই ২০১৭, ১৭:০৯
 
কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহারের নিখোঁজ হওয়া প্রসঙ্গে আইজিপি এ কে এম শহীদুল হক বলেছেন, ‘এখন পর্যন্ত তদন্তে যে তথ্য-উপাত্ত পাওয়া গেছে, তাতে ধারণা করা হচ্ছে, এটা কোনো অপহরণের ঘটনা না।’
 
শনিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন তিনি। গত সোমবার ভোরে শ্যামলী থেকে নিখোঁজ হওয়ার পর রাতে যশোরের ঢাকাগামী একটি বাস থেকে তাকে উদ্ধার করা হয়।
 
পুলিশ প্রধান বলেন, ‘চূড়ান্ত সিদ্ধান্তে আসতে আরো কিছু সাক্ষ্য-প্রমাণ দরকার। সে সময়টুকু দিতে হবে। আগামী দুই-তিন দিনের মধ্যে চূড়ান্ত ঘটনা বলতে পারব।’
 

ইত্তেফাক/এএম।