আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

আপডেট : ০৮ জুলাই ২০১৭, ২২:৪৪
 
ঢাকার সাভারের আশুলিয়ায় মেডলার এ্যাপারেলন্স নামে একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার রাত ৯টার দিকে এ আগুন লাগে।
 
ফায়ার সার্ভিস ও গার্মেন্টস শ্রমিকরা জানায়, কারখানার শ্রমিকরা রাতের শিফটের কাজ করছিল। হঠাৎ আটতলা ভবনটির একটি ফ্লোরে আগুনের সূত্রপাত ঘটে। 
 
খবর পেয়ে আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসসহ আশপাশের ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত কারখানাটিতে আগুন জ্বলছে। আগুনে হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।
 
ইত্তেফাক/জামান