শৈলকুপায় কালী প্রতিমা ভাঙচুর কলেজ ছাত্র আটক

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ০০:৩০

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কীর্তিনগর গ্রামের মন্দিরে ঢুকে কালী প্রতিমা ভাঙচুর করার সময় সোহান আলি (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

 শৈলকুপা থানার ওসি  কাজী আয়ুবুর রহমান জানান,  দুপুর আড়াইটার দিকে সোহান আলি কীর্তিনগর গ্রামে মন্দিরের তালা ভেঙে ভেতরের কালী প্রতিমা ভাঙচুর করছিল। আশেপাশের লোকজন ঘটনাটি দেখে ফেলে। প্রতিমা ভাঙচুরের সময় স্থানীয়রা তাকে ধরে ফেলে এবং কাতলাগাড়ি পুলিশ ক্যাম্পে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে শৈলকুপা থানায় নিয়ে আসে। সে শৈলকুপা উপজেলার দোহাড়া গ্রামের রজব আলির ছেলে। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বলে ওসি আরো জানান।