আড়াইহাজার উপজেলার বিস্তীর্ণ মাঠ এখন সবুজ বোরো ফসলে ভরপুর। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এ বছর ১০ হাজার ২৫০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। বোরো ক্ষেতের ক্ষতিকর পোকা কমাতে এখানে আলোকফাঁদ ব্যবহার করা হচ্ছে। সম্প্রতি উচিতপুরা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শিবাণী আচার্য্যের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার উচিত্পুরা ইউনিয়নের কাদিরদিয়া গ্রামে আলোকফাঁদ স্থাপন করে মারাত্মক ক্ষতিকর বাদামী গাছ ফড়িংসহ অন্যান্য পোকা ধরা হয়। ক্ষতিকর পোকা কমলে ফসলের উত্পাদনও বাড়বে।
