রূপগঞ্জে স্বাভাবিক প্রসবসেবা বিষয়ক কর্মশালা

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ০০:৩৯

রূপগঞ্জে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসবসেবা বিষয়ক অবহিতকরণ কর্মশালা বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইউএনও মমতাজ বেগমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের  অতিরিক্ত সচিব ও ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ আব্দুল মালেক। আরো উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের অতিরিক্ত সচিব ব্রজ গোপাল ভৌমিক, লাইন ডাইরেক্টর ডাঃ শরিফ প্রমুখ। অবহিতকরণ কর্মশালায় স্বাভাবিক প্রসবসহ গর্ভবতী মা ও শিশুদের যত্নের বিষয়ে আলোচনা করা হয়।