রাজবাড়ীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১২

আপডেট : ০৯ জুলাই ২০১৭, ১৮:১১
 
রাজবাড়ীতে বাস ও ট্রাকের সংঘর্ষে দুই নারী ও এক শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরো ১২জন আহত হয়েছেন। রবিবার দুপুরে জেলা সদরের মোকবুলের দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
 
আহলাদিপুর হাইওয়ে থানার ওসি নবী হোসেন খান জানান, ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাস মোকবুলের দোকান এলাকায় আসলে ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
 
তিনি আরও জানান, নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। বাস এবং পিকআপ দুটি জব্দ করা হলেও চালকদ্বয় পলাতক রয়েছেন। আহতদের গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
 
ইত্তেফাক/জামান