রূপগঞ্জে পুলিশ ও মাদক ব্যবসায়ীর ধস্তাধস্তি

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ০০:৩৯

রূপগঞ্জে পুলিশের সঙ্গে এক মাদক ব্যবসায়ীর ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ইয়াবা ট্যাবলেট। গত বুধবার গভীর রাতে উপজেলার তারাব বিশ্বরোড এলাকায় ঘটে এ ঘটনা। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম নাজমুল (২৪)। তার বাড়ি তারাব পবনকুল এলাকায়। পুলিশ জানায়, বুধবার রাত ১১টার দিকে তারাব-বিশ্বরোড এলাকায় রূপগঞ্জ থানার এএসআই জহিরুলসহ পুলিশ সদস্যরা ডিউটি করছিলেন। এসময় পুলিশের কাছে সংবাদ আসে নাজমুল প্রকাশ্যে ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে। পরে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ নাজমুলকে গ্রেফতার করে। এসময় নাজমুলসহ তার লোকজনের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়।  এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদক দ্রব্যে নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।