শাহজালাল বিমানবন্দরে এয়ারকার্গো থেকে আমদানি নিষিদ্ধ দুটি ওয়ালথার পিপি পিস্তল আটক করেছে শুল্ক গোয়েন্দারা।
শুল্ক গোয়েন্দার নিকট গোপন সংবাদ ছিল যে, ইতালি থেকে আসা অস্ত্রের এই চালানটিতে আমদানি নিষিদ্ধ পুরাতন ও ব্যবহূত অস্ত্র আমদানি করা হলেও এটি সুকৌশলে খালাস নেয়া হবে। ওই সংবাদের প্রেক্ষিতে শুল্ক গোয়েন্দা দল রবিবার এয়ারকার্গো ইউনিটের ১ নং স্ট্রংরুমে রক্ষিত আগ্নেয়াস্ত্রগুলো পরীক্ষা করে। এ সময় শুল্ক গোয়েন্দার এয়ারফ্রেইট দল, কাস্টম হাউস ঢাকার প্রতিনিধি, র্যাব ও অন্যান্য গোয়েন্দা সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
