বিএনপি নেতা ভিপি হানিফের মুক্তি দাবি মির্জা ফখরুলের

আপডেট : ০৯ জুলাই ২০১৭, ২২:৩১
 
তিতুমীর কলেজের সাবেক ভিপি ও ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ হানিফকে গ্রেফতার করেছে পুলিশ। তার নিজ বাসা মগবাজার হতে তাকে গ্রেফতার করা হয়।
 
পুলিশ সূত্র জানায়, ভিপি হানিফের নামে গাড়ি পোড়ানোর মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে পুলিশ গ্রেফতার করেছেন। ভিপি হানিফকে আদালতে পাঠানো হলে জামিন পাননি তিনি। হানিফের ভাই মোবারক হোসেন এবং তার আইনজীবী মো. সালাউদ্দিন জানান, হানিফকে কেরানিগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। তার নামে ছয়টি মামলা দেয়া হয়েছে।
 
এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানিয়েছেন। বিএনপি মহাসচিব বলেন, বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদেরকে দমিয়ে রেখে রাষ্ট্রক্ষমতা ধরে রাখতে ধারাবাহিক নির্যাতন-নিপীড়ণ চালিয়ে যাচ্ছে সরকার।
 
ইত্তেফাক/এএম।