পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখা ছাত্রলীগের সম্মেলনের আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হবে।
রবিবার সন্ধ্যায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে সম্মেলনকে সফলভাবে সম্পন্ন করার লক্ষে পবিপ্রবি শাখা ছাত্রলীগকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করতেও নির্দেশ দেয়া হয়েছে।
প্রসঙ্গত, আগামী ২৫ জুলাই পবিপ্রবি ছাত্রলীগের ২য় সম্মেলন অনুষ্ঠিত হবে।
ইত্তেফাক/ইউবি
