চারদিন ধরে প্রকৌশলী নিখোঁজ

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ০০:৫৫

রাজধানীর মিরপুর ডিওএইচএস থেকে কামরুল হাসান (৩১) নামে একজন সফটওয়্যার প্রকৌশলী চারদিন ধরে নিখোঁজ রয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে ডিওএইচএস এলাকার অফিস থেকে বের হওয়ার পর বৃহস্পিতবার মধ্যরাত পর্যন্ত তার কোনো খোঁজ পাননি স্বজনরা। এ ঘটনায় পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তার বাবা রুস্তম আলী।

কামরুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের তড়িত্ প্রকৌশল বিভাগ থেকে পাস করে একটি  বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছিলেন। সমপ্রতি ওই প্রতিষ্ঠান থেকে চাকরি ছেড়ে নিজেই একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠার চেষ্টা করছিলেন তিনি। ডিওএইচএসের ১০ নম্বর সড়কের একটি ভবনে অফিসও ভাড়া নিয়েছিলেন কামরুল। তিনি নিখোঁজ হওয়ার পর থেকে মুষড়ে পড়েছেন তার মা চম্পা বেগম ও স্ত্রী শারমিন আক্তার।

পল্ল­বী থানার ওসি নজরুল ইসলাম বলেন, ডিওএইচএসের ওই সড়কের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। নিখোঁজ হওয়ার পেছনে আরও কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।