যশোর জেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল ও সা. সম্পাদক জিসান

আপডেট : ১০ জুলাই ২০১৭, ২০:৪৯
যশোর জেলা ছাত্রলীগের সম্মেলনে কাউন্সিলরদের ভোটে রওশন ইকবাল শাহী সভাপতি ও ছালছাবিল ইসলাম জিসান সাধারণ সম্পাদক সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার বিকেলে দ্বিতীয় অধিবেশনে ভোট গ্রহণ শেষে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ফলাফল ঘোষণা করেন। শহরের পৌর কমিউনিটি সেন্টারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
 
এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সাইফুজ্জামান শিখর, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) জয়দেব নন্দী, বর্তমান সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন প্রমুখ।
 
ইত্তেফাক/ রেজা আকাশ