ছিনতাইকারীর ছুরিকাঘাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের নওরীন আহম্মেদ নিশি নামের এক শিক্ষার্থী আহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে সাতটার দিকে নগরী থেকে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনটি ক্যান্টনমেন্ট এলাকায় পৌঁছালে এ ঘটনা ঘটে। আহত নওরীনকে প্রাথমকি চিকিৎসা দেয়ার পর আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, নগরী থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে আসা ট্রেনের দরজায় বসে ছিলেন নওরীন। ট্রেনটি ক্যান্টনমেন্ট এলাকায় পৌঁছালে দুইজন ছিনতাইকারী ব্যাগ ছিনিয়ে নেয়ার জন্য নওরীনের হাতে ছুরিকাঘাত করে। নওরীন হাতে সরিয়ে নিয়ে পায়ে লাগে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, নওরীন নামের এক শিক্ষার্থী ছিনতাইকারীদের ছুরিকাঘাতে হয়েছে বলে আমরা খবর পেয়েছি। এ বিষয়ে আমরা খতিয়ে দেখবো।
ইত্তেফাক/ইউবি
