ফুডপান্ডার মাধ্যমে জুন মাসে সবচেয়ে বেশি খাবার অর্ডার করে ঢাকা-ব্যাংকক-ঢাকা বিমানের টিকিট জিতলেন সাকুব আমিন। সম্প্রতি তার হাতে বিমানের টিকিট তুলে দেন ব্যাংকক এয়ারওয়েজের ডেপুটি ম্যানেজার কুন্তাল আওলাদ।
এ উপলক্ষে সম্প্রতি ফুডপান্ডার নিজস্ব কার্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন- ফুডপান্ডার হেড অব পার্টনারশিপ অ্যান্ড পিআর সাকেরিনা খালেদ এবং ব্যাংকক এয়ারওয়েজের সিনিয়র এক্সিকিউটিভ ফাহিমী ফারুকী।
অনুষ্ঠানে সাকেরিনা খালেদ বলেন, ফুডপান্ডা সব সময় তার গ্রাহকদের জন্য ভালো কিছু করার জন্য মুখিয়ে থাকে। এজন্য আমরা প্রায়ই সময় বিভিন্ন ক্যাম্পেইনের আয়োজন করে থাকি।
প্রসঙ্গত, গত রমজান মাসে WithMomThisRamadan নামের একটি ক্যাম্পেইন চালু করে ফুডপান্ডা। এই ক্যাম্পেইনের আওতায় ৩০ জুনের মধ্যে ফুডপান্ডার মাধ্যমে সবচেয়ে বেশি খাবার অর্ডার করে ঢাকা-ব্যাংকক-ঢাকা বিমান টিকিট জিতে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, বাংলাদেশসহ এশিয়ার ৯টি দেশে ফুডপান্ডা তাদের সেবা দিচ্ছে। ওয়েবসাইট (www.foodpanda.com.bd) ছাড়াও মোবাইল অ্যাপের মাধ্যমেও ফুডপান্ডায় খাবার অর্ডার দেয়া যায়।
ইত্তেফাক/এমআই
