চকবাজারে এসি বিস্ফোরণ : আরও একজনের মৃত্যু

আপডেট : ১২ জুলাই ২০১৭, ১৩:৪১
রাজধানীর চকবাজারে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের কম্প্রেসর বিস্ফোরণে দগ্ধদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম জাকির হোসেন (৩০)। বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিনি মারা যান। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় তিনজনের মৃত্যু হলো।
 
গত ২ জুলাই চকবাজারের হরনাথ ঘোষ রোডের তাবা ইলেকট্রনিকসে এসির কস্প্রেসরের বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে ৯ জুলাই মাসুম (৩৫) মারা যান। মঙ্গলবার সকালে ওই দোকানের ক্রেতা আবুল কাশেম (৬৫) মারা যান। 
 
ঢাকা কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সাজন ডা. পার্থ শংকর পাল জানান, দগ্ধদের সকলেরই শ্বাসনালী পুড়ে গিয়েছিল।
 
ইত্তেফাক/এমআই