রাজধানীতে বসছে লাতিন নাচের আসর

আপডেট : ১২ জুলাই ২০১৭, ১৭:৪৮
রাজধানীতে এসডি এশিয়ার আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক্সক্লুসিভ লাতিন ড্যান্স নাইট। বৃহস্পতিবার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও কাতার এয়ারওয়েজের স্পন্সরে এই দুই কর্পোরেট হাউজের ব্যবস্থাপনা ও শীর্ষ ক্লায়েন্টদের জন্য এই অনুষ্ঠান আয়োজন করছে মিশাল করিমের নেতৃত্বাধীন মার্কেটিং সল্যুশন প্রতিষ্ঠানটি।
 
হোটেল রেডিসন ব্লু ঢাকার গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হবে এই বিশেষ অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দৈনিক ইত্তেফাক। 
 
এসডি ডিজিটাল সল্যুশনের সিনিয়র অ্যাকাউন্টস ম্যানেজার নাজিয়া তারিক জানিয়েছেন, এই ইভেন্টের মাধ্যমে তারা দেশে আরো হাই সোসাইটি কর্পোরেট ইভেন্টের আয়োজনের যাত্রা শুরু করতে যাচ্ছে। তিনি বলেন, আমরা ঢাকায় আন্তর্জাতিক মানের বিনোদন পুনরায় প্রতিষ্ঠা করতে যাচ্ছি যাতে কর্পোরেট কর্মকর্তা ও ভোক্তারা দেশেই এ গ্রেড বিনোদন নিজের দেশেই উপভোগ করতে পারেন। এমন অনুষ্ঠান উপভোগ করতে কর্পোরেট হাউজগুলোকে আর দেশের বাইরে যেতে হবে না।
 
অনুষ্ঠানে যোগ দিতে বিশ্বখ্যাত ১০ জন লাতিন নৃত্যশিল্পীকে আনা হচ্ছে। তারা সালসা, ফ্লামেঙ্কো, চা-চা, রাম্বা, সাম্বা, জাইভ, পাসো ডোবলে, বাচাতা সহ বিভিন্ন ধরণের লাতিন নাচ প্রদর্শন করবে। শিল্পীদের মধ্যে আছেন ম্যাট হ্যারিস, সেনাই তাওরমিনা, করিনা উরশ, ডেলারি সয়্যার, গাজ ডেভিস, অ্যাবে টেইলর, ভ্লাদিমির কজেভনিকভ, জুলিয়া লুইস ফার্নান্দেজ, অ্যারন ব্রাউন ও ফ্লোরেন্স এজ।
 
ইত্তেফাক/সাব্বির