ফরহাদ মজহারের জবানবন্দির সঙ্গে প্রাপ্ত তথ্যের মিল নেই: ডিএমপি কমিশনার

আপডেট : ১২ জুলাই ২০১৭, ১৮:১৩
 
ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘ফরহাদ মজহারের জবানবন্দির সঙ্গে প্রাপ্ত তথ্যের মিল নেই। তদন্ত শেষে শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।’
 
বুধবার ডিএমপির সদর দফতরে এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। ডিএমপি কমিশনার বলেন, ‘ফরহাদ মজহার সাহেব বিজ্ঞ আদালতে যে বক্তব্য দিয়েছেন, সেটি তদন্ত করতে গিয়ে আমরা যে ভিডিও ফুটেজ পেয়েছি, সিসি টিভি ফুটেজ পেয়েছি, কললিস্ট পেয়েছি, বস্তুগত সাক্ষ্য প্রমাণ পেয়েছি, তার সঙ্গে উনার বক্তব্যের কোনো মিল নেই।’
 
ফরহাদ মজহার ৩ জুলাই ভোর পাঁচটায় শ্যামলীর নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে ওই দিন রাতে যশোরের অভয়নগর থেকে তাকে উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
 

ইত্তেফাক/এএম।