কসবায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

আপডেট : ১২ জুলাই ২০১৭, ১৮:৫৬
 
ব্রা‏হ্মণবাড়িয়ার কসবায় রেলের ডাবল লাইনে কাজ দেখাশুনা করতে গিয়ে ট্রেনে কাটাপড়ে মারা গেছেন রেলওয়ের ঠিকাদারি প্রতিষ্ঠান তমা গ্রুপের কর্মকর্তা বিধান চন্দ্র প্রমানিক (৪২)। বুধবার সকালে কসবার বায়েক ইউনিয়নের কৈখলা এলাকার এ ঘটনা ঘটে।
 
আখাউড়া রেলওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বিধান চন্দ্র প্রমানিক রেলওয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানে তমা গ্রুপের রি-সাটেলম্যান কর্মকর্তা। তিনি রাজশাহীর বোয়ালিয়া থানার বাসিন্দা।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম ও সিলেট-চট্টগ্রাম রেলপথের ব্রা‏হ্মণবাড়িয়ার আখাউড়া রেলজংশন থেকে লাকসাম রেলজংশন পর্যন্ত ডাবল লাইনের কাজ চলছে। আখাউড়া থেকে রাজাপুর পর্যন্ত অংশের কাজ পেয়েছেন রেলওয়ের ঠিকাদারি প্রতিষ্ঠান তমা গ্রুপ।
 
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনর্চাজ মো. আবদুল ছাত্তার বলেন, ট্রেনের ধাক্কায় মাথা থেঁতলে গেছে। এ ঘটনায় মন্দভাগ রেলওয়ে স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রা‏হ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/জামান