টাঙ্গাইলের সখীপুরে গ্রেফতারি পরোয়ানাভুক্ত তিন নারী আসামি গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ও বুধবার রাতে উপজেলার মহানন্দপুর এবং বেদুরিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার মহানন্দপুর গ্রামের আফছার আলীর স্ত্রী সোমলা খাতুন, একই গ্রামের দুলাল হোসেনের স্ত্রী আমেনা বেগম এবং কাকড়াজান ইউনিয়নের বেদুরিয়া গ্রামের মজনু মিয়ার স্ত্রী রোকেয়া বেগম।
সখীপুর থানার অফিসার ইনচার্জ মো. মাকছুদুল আলম জানান, ওই তিন নারীর নামে বিভিন্ন মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় আসামিরা পলাতক ছিলেন। আসামিদের টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/কেকে
