মাধবপুর থানা পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে মাধবপুর থানা প্রাঙ্গনে ওপেন হাউসডে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের ডিআইজি কামরুল আহসান বিপিএম। হবিগঞ্জ পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রের সভাপতিত্বে ও ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশের পরিচালনায় অনুষ্ঠিত ওপেন হাউসডে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, আওয়ামী লীগ সভাপতি এসএম মুসলিম, ব্যারিস্টার সায়েদুল হক সুমন, ভাইস চেয়ারম্যান আ. আজিজ, পৌর আওয়ামী লীগ সভাপতি বেনু রায়, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, জাপা সভাপতি কদর আলী মোল্লা, অধ্যক্ষ জাহির উদ্দিন, জেলা পরিষদ সদস্য ফাতেমাতুজ-জোহরা রীনা, চেয়রাম্যান ফারুক পাঠান প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
