চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সিদলা গ্রামে তাজুল ইসলাম নামের এক ব্যক্তির বসত ঘর সম্পূর্ণরূপে আগুনে পুড়ে গেছে। শুক্রবার সকাল নয়টায় এ দুর্ঘটনা ঘটে।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মী দিপক সরকার জানান, সকাল নয়টায় ওই ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। পরে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
আরো পড়ুন: জেল থেকে জামিনে বেরিয়ে খুন হলেন তৌহিদ
বাড়ির বাসিন্দারা জানান, এ সময় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে ১৫ ভরি সোনাসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইত্তেফাক/অনি
