রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার স্টাফ রোডে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে ওই দুর্ঘটনার পর বিকেলে তার মৃত্যু হয়। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ক্যান্টনমেন্ট থানা পুলিশ জানায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। গতকাল দুপুরে স্টাফ রোডে ট্রেনের ধাক্কায় মারাত্মক আহত অবস্থায় তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নেয়া হয়। পরে সেখানকার চিকিৎসকদের পরামর্শে তাকে নেয়া হয় ঢামেক হাসপাতালে। সেখানে বিকেল সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/ইউবি
