খুলনায় বসতঘরে মিলল ১২টি গোখরা সাপ

আপডেট : ১৩ জুলাই ২০১৭, ২২:৩৬
 
খুলনায় বসতঘর থেকে ১২টি গোখরা সাপ ধরা পড়েছে। বৃহস্পতিবার দুপুরে ডুমুরিয়া উপজেলার চিংড়া গ্রামের আব্দুল গফফার মোল্লার বসত ঘর থেকে গোখরা সাপগুলো ধরা হয়।
 
এলাকাবাসী জানায়, ডুমুরিয়া উপজেলার চিংড়া গ্রামের গফফার মোল্লার স্ত্রী বসতঘরের মধ্যে একটি বিষধর গোখরা সাপ দেখতে পেয়ে সাপুড়েকে খবর দেন। খবর পেয়ে সাপুড়িয়া ময়েজউদ্দিন ওই বাড়িতে গিয়ে একটি গর্ত থেকে ১২টি বিষধর গোখরা সাপ ও ১৭টি সাপের ডিমের খোসা উদ্ধার করে। ধরাপড়া সাপগুলো সাপুড়িয়ার হেফাজতে রয়েছে।
 
ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আলী মুনসুর গোখরো সাপ ধরার বিষয়টি নিশ্চিত করে জানান, বৃষ্টির জন্য বিষধর সাপ মাটির ঘরে আশ্রয় নেয়।
 
ইত্তেফাক/জামান