প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করে স্লোগান দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ইমরান এইচ সরকারের জামিন মঞ্জুর করেছে আদালত। ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামান ৫ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
আজ রবিবার ঢাকার মহানগর হাকিম এস এম মাসুদ জামানের আদালতে ইমরান আত্মসমর্পণ করে জামিন চান।
আইনজীবীরা জানান, আজ এই মামলার শুনানির ধার্য দিন ছিল। দুজন আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। আদালত তা মঞ্জুর করেন।
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে স্লোগান দেওয়ার অভিযোগে গত ৩১ মে ইমরান ও সনাতন উল্লাসের নাম উল্লেখ করে মানহানির মামলা করা হয়। মামলায় অজ্ঞাত আরও ৫০ জনকে আসামি করা হয়।
ইত্তেফাক/এমআই
