রাত ১২টায় মি. জোনসকে মাতাল হয়ে বার থেকে বের হতে দেখে ফাদার তাকে কাছে ডাকলেন—মি. জোনস এই সময়ে এরকম একটা জায়গা থেকে আপনাকে বের হতে দেখে খুবই দুঃখিত হলাম।
মাতাল জোনস টলতে টলতে জবাব দিল—আমি নিজেই কি কম দুঃখিত হয়েছি? ইচ্ছা ছিল সারা রাত থাকি, কিন্তু পকেটে যে আর একটা ফুটো পয়সাও নেই!
এক অন্ধ ভিখারি রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা চাইছিল আর বলছিল—আপনারা আমাকে এখন যেমন দেখছেন আগে আমি মোটেও তেমন ছিলাম না...
তার কথা শুনে এক মহিলা এগিয়ে এসে বলল—আমি জানি, গত মাসেও তোমার চোখ জোড়া ভালো ছিল কিন্তু মুখ বোবা ছিল!
