রাজধানীতে ম্যাপল লিফের গণিত শিক্ষিকা নিখোঁজ

আপডেট : ১৭ জুলাই ২০১৭, ১১:১৯
রাজধানীর ধানমন্ডিতে ইংলিশ মিডিয়াম স্কুল ম্যাপল লিফের গণিত বিভাগের শিক্ষিকা ফেরদৌসি ইকরাম ফসিয়া (৩১) রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। গত দুই জুলাই গ্রিন রোডের বাসা থেকে বের হয়ে তিনি আর ফিরে আসেননি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কলাবাগান থানায় জিডি করা হয়েছে। 
 
পরিবার দাবি করেছে, তিনি বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় তার মোবাইল ফোনটিও সঙ্গে নেননি।
 
জিডির বিষয়টি নিশ্চিত করে পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বলেন, তাকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।
 
ইত্তেফাক/এমআই