রমনায় প্রাইভেটকার থামিয়ে ব্যবসায়ীকে গুলি

আপডেট : ১৭ জুলাই ২০১৭, ১৪:৪৩
রাজধানীর রমনায় ইস্কাটন রোডে প্রাইভেটকার থামিয়ে এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে (৫৩) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বাংলাদেশ মেডিকেল ডিভাইস এ্যাসোসিশনের সভাপতি।
 
সোমবার সকাল ৯টার দিকে ইস্কাটনের দিলু রোডের গাউছনগর এলাকায় এ ঘটনা ঘটে। 
 
পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার ইত্তেফাককে জানান, আনোয়ার হোসেন ইস্কাটন রোডের বাড়ি থেকে নিজের প্রাইভেটকার চালিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। গাউছনগর এলাকায় তিন/চারজন দুর্বৃত্ত তার গাড়ির গতি রোধ করে। দুর্বৃত্তরা তার গাড়ির দরজা খুলে তিন চার রাউন্ড গুলি করে। এতে তার ডান পাঁজরে এক রাউন্ড গুুলি বিদ্ধ হয়। আশেপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
 
ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, ঘটনাটির সঙ্গে কোনো ছিনতাইয়ের বিষয় সংশ্লিষ্ট আছে কীনা তা নিশ্চিত হওয়া যায় নি। তবে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে।
 
ইত্তেফাক/এমআই