মিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ২০:২৭

কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলার ভাঙ্গা বটতলা নামক স্থানে শুক্রবার বিকাল ৪ টার সময় ট্রাক ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, মিরপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড নওপাড়া মহল্লার দোল্লা মল্লিকের ছেলে কারিবুল মল্লিক (৪২) ও পৌরসভার ৯ নং ওয়ার্ড খন্দকবাড়ীয়া মহল্লার কুঠিপাড়ার মৃত লাল মহাম্মদ লালার ছেলে মুন্নাফ (৫০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলাস্থ ভাঙ্গা বটতলা নামক স্থানে শুক্রবার বিকাল ৪টার সময় ট্রাক ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে তারা দুজন ঘটনাস্থলে প্রাণ হারান।

আরো পড়ুন: বিবাহ বিচ্ছেদে বিশ্বের তৃতীয় ধনী হচ্ছেন এই নারী!

এ সময় ইটভাটার জন্য খড়ি বোঝাই ট্রাকটি মেহেরপুরের দিকে যাচ্ছিলো। উল্লেখিত স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পাখি ভ্যানকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয় ট্রাকটি। মুন্নাফের পাখি ভ্যানের যাত্রী হয়ে বাড়ি ফিরছিলেন কারিবুল।

পুলিশ লাশ উদ্ধার ও ঘাতক ট্রাকটিকে আটক করেছে।

ইত্তেফাক/অনি