জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের মামলা প্রত্যাহারের আশ্বাসের ভিত্তিতে অনশন প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক মো. আমির হোসেন শিক্ষার্থীরদের পানি পান করিয়ে অনশন ভাঙান।
অনশন প্রত্যাহারের বিষয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি ইমরান নাদিম বলেন, শিক্ষক সমিতির মধ্যস্থতায় বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা প্রত্যাহারের বিষয়ে উদ্যোগ গ্রহণের আশ্বাস দিলে আন্দোলনকারীরা অনশন প্রত্যাহার করে নেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ আহমদ, সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ফরিদ আহমেদ, প্রক্টর অধ্যাপক তপন কুমারসাহা বিভিন্ন বিভাগের শিক্ষক এবং আন্দোলনকারীদের পক্ষে অধ্যাপক নাসিম আখতার হোসাইন, সহযোগী অধ্যাপক রায়হান রাইন, সহকারী অধ্যাপক আনিছা পারভীন জলীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক মো. আমির হোসেন বলেন, দ্রুত মামলা প্রত্যাহারে বিষয়ে যে প্রসেস রয়েছে তা ফলো করে কাজ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রসঙ্গত, শনিবার থেকে মামলা প্রত্যাহারের দাবিতে অনশন শুরু করে শিক্ষার্থীরা। অনশনের তৃতীয় দিনে তারা প্রশাসনের আশ্বাসে অনশন প্রত্যাহার করে।
ইত্তেফাক/কেকে
