এনটিভিতে আজ রাত ৯টা ০৫ মিনিটে প্রচারিত হবে একক নাটক ‘একাকী একটি মেয়ে’। আনিসুল হকের উপন্যাস ‘একাকী একটি মেয়ে’ অবলম্বনে নাটকটির চিত্রনাট্য লিখেছেন শাওন কৈরী। যৌথভাবে পরিচালনা করেছেন নীলিমা দোলা ও রজত তন্ময়। অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা, সমাপ্তি মাসুক, শিল্পী সরকার অপু, জিয়াউল হাসান কিসলু প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে, স্কুুল মাস্টার বাবার আদরের মেয়ে শিমু পড়ালেখা শেষ করে গ্রাম থেকে শহরে আসে চাকরির পরীক্ষা দিতে। ঢাকায় এসে নিজের চাচার বাসায় ওঠার কথা থাকলেও গিয়ে দেখে সেখানে তালা দেওয়া। এত বড় শহরে কোথায় থাকবে সে বুঝে উঠতে পারে না। অতঃপর একজন রিকশাওয়ালার সাহায্যে বহু কষ্টে একটা কমদামি হোটেল ভাড়া নেয় এক রাতের জন্য। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় পুলিশ তাকে পতিতা সন্দেহে ধরে নিয়ে যায়। এরপর নিজেকে আপ্রাণ চেষ্টা করে থানা থেকে ছাড়িয়ে পরীক্ষা দিতে যায় শিমু। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। পেপারে ছবি চলে এসেছে তার।
