তা র কা ব চ ন

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ২০:৪৫

আমাদের অভিজ্ঞতা কিভাবে আমাদের জীবন ও শারীরিক গঠনকে বদলে দেয়, সেটা কেউই বলতে পারে না। সব পরিবর্তন চোখে ধরাও পড়ে না। আমি এটা থেকে যে শিক্ষা নিয়েছি, সেদিকে আর ফিরে তাকাতে চাই না। আমি বরং নতুন করে পোশাক পরতে চাই, সাজতে চাই। আমার পুরো পেটে ক্যান্সার ছড়িয়ে পড়েছিল। নিউইয়র্কের চিকিত্সকরা জানিয়েছিলেন, আমার সেরে ওঠার সম্ভাবনা মাত্র ৩০ শতাংশ। আমি ভেঙে পড়েছিলাম। যখন আমি আমার লম্বা চুল কেটে ফেললাম, তখন আমার এক বন্ধু আমাকে বলেছিল চুল না কাটতে। তবুও আমি চেয়েছিলাম, আমার ওই পুরোনো চুলগুলো কেটে ফেলা হোক, এগুলো যেন আর আমার নয়। আমার মনে হচ্ছিল, আমি যেন আমার ওই লম্বা চুলের মধ্যে বড় বেশি লুকিয়ে রয়েছি। আমার পরিবার আশা ছেড়ে দিয়েছিল। তবে আমি ভেবেছিলাম, মৃত্যু আমার কাছে আসতেই পারে না। আর এর জন্য আমাকে অনেক লড়াই করতে হয়েছে। তবে আমি মৃত্যুর কথা কখনো ভাবিইনি।

 

নিজের ক্যান্সার আক্রান্ত হওয়া প্রসঙ্গে টুইট করেন

বলিউড অভিনেত্রী সোনালি