নেত্রকোনার পূর্বধলায় ঝুমা আক্তার (২২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ নিহত গৃহবধূর স্বামী রুবেল মিয়াকে (৩৫) আটক করেছে।
উপজেলার হোগলা ইউনিয়নের কালিহরকান্দা গ্রামে গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। এটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে এলাকায় চলছে জল্পনা-কল্পনা।
পুুলিশ শুক্রবার সকালে রুবেল মিয়ার বসত ঘর থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে। তারপর জিজ্ঞাসাবাধের জন্য তার স্বামী রুবেল মিয়াকে আটক করে।
আরও পড়ুনঃ আড়াইহাজারে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
পূর্বধলা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) তৌহিদুর রহমান জানান, চার মাস আগে ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাদরাকান্দা গ্রামের তুলাল হোসেনের মেয়ে ঝুমা আক্তারের বিয়ে গয় পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের কালিহরকান্দা গ্রামের রুবেল মিয়ার সঙ্গে। তিন মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে ঝুমার রহস্যজনক মৃত্যু হয়। এটি হত্যা না আত্মহত্যা তা এ মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
