গোবিন্দগঞ্জে পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু

আপডেট : ১৮ জুলাই ২০১৭, ২১:৪৭
 
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের দেবত্তররামনাথপুর গ্রামে মঙ্গলবার দুপুরে পুকুরের পানিতে ডুবে চাচাতো ভাই বোনের মৃত্যু হয়েছে।
 
মৃত ওই দুইজন হচ্ছে ওই গ্রামের মজনু মিয়ার ছেলে মুসা মিয়া (৮) ও একই গ্রামের এনামুল হকের মেয়ে রিয়া মনি (৫)। মৃত শিশু দুইটি সম্পর্কে চাচাত জেঠাত ভাইবোন।
 
তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান পারিবারের বরাত দিয়ে জানান, সকাল সাড়ে ১১টার দিকে মুসা মিয়া ও রিয়া মনি বাড়ি সংলগ্ন পুকুর পাড়ে বসে খেলছিল। দুপুর একটার দিকে বাড়ির লোকজন দেখতে পায় তারা পুকুর পাড়ে নেই। পরে খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
 
ইত্তেফাক/জামান