যশোরের অভয়নগরের নওয়াপাড়ায় আকাশ মাতবর (৪০) নামের এক বাস শ্রমিককে মারপিট করে চলন্ত ট্রাকের নিচে ছুঁড়ে ফেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুরে নওয়াপাড়া শহরের হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে। নিহত আকাশ মাতবর শরীয়তপুর সদর উপজেলার ডোমসার গ্রামের আবু মাতবরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর একটার দিকে যশোর-খুলনা মহাসড়কে নওয়াপাড়া হাইওয়ে থানার সামনে অভয়নগর ট্রান্সপোর্ট এজেন্সির একটি ট্রাক অবস্থান করছিল। এ সময় বেনাপোল গামী যাত্রীবাহী ফেম নামক একটি বাস আটকা পড়ে। বাসের সুপারভাইজার আকাশ মাতবর রাস্তায় নেমে ট্রাকটিকে সরাতে বললেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই ট্রাকের চালক, হেলপারসহ এজেন্সির ৪/৫জন শ্রমিক আকাশ মাতবরকে এলোপাথাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। এক পর্যায়ে তাকে রাস্তার ওপর ছুঁড়ে ফেললে অপর প্রাপ্ত থেকে আসা একটি তেলবাহী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় আকাশের।
আরো পড়ুন: প্রযোজকের সাথে রাত কাটানোর প্রস্তাব, প্রকাশ্যে নায়িকার জবাব
অভয়নগর থানার এসআই জিয়াউর রহমান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকসহ এ হত্যাকাণ্ডে জড়িত শ্রমিকরা পালিয়েছে।
ইত্তেফাক/অনি
